জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রিশাল উপজেলা শাখার সাথে যুক্ত হয়ে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও সমৃদ্ধির কারিগর হোন।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠার যে স্বপ্ন শহীদেরা রক্ত দিয়ে লিখে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য।
"রাষ্ট্রের সংস্কার ও নাগরিকের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"
ত্রিশাল উপজেলার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরির মাধ্যমে আমরা একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে চাই।
আজ ২৭শে এপ্রিল, বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এবং শোষিত-বঞ্চিত মানুষের এই ...